1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে পটুয়াখালীতে বুধবার (১৫ জুলাই) যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা শেষ পর্যন্ত পালিত হয়নি। দুপুরে শহরের সিঙ্গারা পয়েন্ট মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলেও শিক্ষকদের অনুরোধে তারা তা প্রত্যাহার করে নিয়ে বাড়ি ফিরে যান।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার দুপুরে পটুয়াখালী শহরে বিক্ষোভ ও মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে বুধবার দুপুর ১টার দিকে পটুয়াখালী শহরের সিঙ্গারা পয়েন্ট মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলেও সেখানে বড় ধরনের কোনো সমাবেশ গড়ে ওঠেনি। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ জানান।

শিক্ষকদের কথায় সাড়া দিয়ে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গিয়ে নিজ নিজ বাসায় ফিরে যান। ফলে নির্ধারিত সময়ে পটুয়াখালীতে কোনো বিক্ষোভ, মানববন্ধন বা অন্য কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়নি এবং শহরে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট