1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে এবং উজিরপুর থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে। রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির, রাব্বি ফকির, ইয়াসিন আক্তার, হাসিনা বেগম এবং উজিরপুর থানা-পুলিশ গ্রেপ্তার করা একজন। গ্রেপ্তার চারজনের বাড়ি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর আসামি ইয়াসিন আক্তার ও তদন্তে শনাক্ত আসামি হাসিনা বেগমকে গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানা-পুলিশ তাদের হেফাজতে নেয়। এ ছাড়া আরেকজন আসামিকে উজিরপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার পাঁচ আসামিকে বরিশালের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকিরসহ চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। প্রধান আসামিসহ পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট