1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর মঙ্গলবার এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন মরহুম কাজী মাহাবুব আলম। তিনি পটুয়াখালী সদর উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন।

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে কাজী মাহাবুব আলম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার জান্নাতবাসী প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম সোমবার (৬ জুলাই) রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট