1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

বিরোধী দলীয় এমপিদের আসনে উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

সোমবার জাতীয় সংসদে বিধি-৩০০ অনুযায়ী দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, এ বরাদ্দ আপাতত সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনের জন্য নির্ধারণ করা হয়েছে। জেলা পরিষদের মাধ্যমে এ বরাদ্দ বিতরণ করা হচ্ছে। পরবর্তী সময়ে সিটি করপোরেশনভুক্ত আসনগুলোর জন্যও একই ধরনের বরাদ্দ দেওয়া হবে।

এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার তাকে ফ্লোর দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ প্রসঙ্গে নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্যও ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।’

তিনি আরও বলেন, স্পিকারের দায়িত্বে থাকায় ভোলার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে পারছেন না। তবে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নে একাধিক প্রস্তাব উত্থাপন করায় তাকে ধন্যবাদ জানান স্পিকার।

সংসদে স্থানীয় সরকারমন্ত্রীর বরাদ্দসংক্রান্ত ঘোষণার পাশাপাশি স্পিকারের বক্তব্যও অধিবেশনে বিশেষভাবে আলোচনায় আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট