1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

বাউফলে শোভাযাত্রায় হামলা: যুবদল-ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত, ভাঙচুর ২০ মোটরসাইকেল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা শোভাযাত্রার প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শনিবার রাতে যুবদলের এক নেতার নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতর্কিতভাবে শোভাযাত্রায় হামলা চালানো হয়।

যুবদল নেতাদের অভিযোগ, আওয়ামী লীগবিরোধী এই শোভাযাত্রা শেষে দাশপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একদল ব্যক্তি হামলা চালায়। হামলায় দলের নেতা-কর্মীরা আহত হন এবং মোটরসাইকেলগুলো ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের তাৎক্ষণিকভাবে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাঈম আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী বলেন, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বক্তব্য নেওয়া হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট