1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ: কঠোর পদক্ষেপের দাবি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে স্থানীয় সচেতন নাগরিকদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে কমলাপুর ইউনিয়নের ধরান্দী বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং দিন দিন সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠান শেষে এলাকাকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট