1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ভোলায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) ভোলা সদর উপজেলার ১১৬ নম্বর পূর্ব রহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কার্যক্রম বাস্তবায়ন করে।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের উপপরিচালক ডা. অরুণ কুমার সিংহ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জিজেইউএসের কর্মকর্তা রিপন দাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত গুরুত্ব এবং নিরাপদ খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট