1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

দুমকিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, চালক আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে ট্রাকচাপায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে লেবুখালী-বাউফল মহাসড়কের লালখা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।

নিহত মাশরুফা খানম জান্নাতি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকার বাসিন্দা। তিনি তার স্বামী কামাল হোসেনের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলটিকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে মাশরুফা খানম জান্নাতি ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়েন।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উত্তেজিত স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট