1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ও বুধবার তিনজনকে গ্রেপ্তার করে

ভোলা সদর উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. সাকিব (২৬), বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মো. রায়হান (২৬) এবং একই ইউনিয়নের বাসিন্দা মো. সবুজ (২৬)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের একটি বাগান এলাকায় ওই ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর সঙ্গে প্রধান অভিযুক্ত সাকিবের পূর্বপরিচয় ছিল। ঘটনার দিন সন্ধ্যায় সাকিব তাঁকে ভোলা শহর থেকে নিয়ে উপজেলার বাপ্তা ইউনিয়নের একটি নির্জন স্থানে যান। সেখানে অন্য অভিযুক্তদের সহযোগিতায় তাঁকে ভয়ভীতি দেখিয়ে রাতভর ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ও বুধবার তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভোলা সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট