1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোছা. রাকিবা ওরফে সাদিয়া (২৪)কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবা দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবু জাফরের স্ত্রী। তার বিরুদ্ধে দুমকি থানার সিআর-১৫/২৬ নম্বর মামলায় প্রতারণা, চাঁদাবাজি, বিশ্বাসভঙ্গ ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

দুমকি থানার উপপরিদর্শক (এসআই) সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে স্থানীয়ভাবে তাকে একটি কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য হিসেবে আখ্যায়িত করা হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি রাকিবাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট