1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. মাইনুদ্দিন (৩২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন ওই গ্রামের নেছার উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী ফয়েজউল্লাহ ও তার ছেলে হেলাল, বেলাল এবং তানজিল মাইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

মাইনুদ্দিনের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মনির হোসেন বলেন, জমি বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল।

নিহতের বাবা নেছার উদ্দিন অভিযোগ করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট