1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

ভোলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ভোলায় পৃথক দুটি অভিযানে প্রায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব চরকালি এলাকায় সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়।

একই সময়ে ভোলা সদর উপজেলার উত্তর দিগলদী ইউনিয়নের ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ অভিযানে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উত্তর দিগলদী এলাকার মো. রাজিব হোসেন (২৬) এবং চরনোয়াবাদ গ্রামের মো. রিপন (৪৩)।

পরে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট