1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৮শ’ ৫০ লিটার জ্বালানি ও ৯০০ লিটার ভেজাল তেল জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ৮শ’ ৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টায় দৌলতখান থানাধীন বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার ৬টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) ও ভেজাল ভোজ্য তেল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজার মূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, “অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

বাংলাদেশে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি একটি পুনরাবৃত্ত সমস্যা। শুল্ক-কর ফাঁকি দিয়ে বা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লোটে কিছু অসাধু ব্যবসায়ী। কোস্ট গার্ড, ভোজ্য তেল শিল্প পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে এ ধরনের অবৈধ কার্যক্রম দমনে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট