1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

“গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা জরুরি”—পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেছেন, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ৮টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তার আগমন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাশু সরকার কুট্টি এবং সঞ্চালনা করেন শিক্ষিকা সোনামনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জুয়েল রানা।

সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং এলজিইডির চলমান ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এলজিইডি দেশের গ্রামীণ সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, “দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পটুয়াখালী জেলাকে উন্নয়নের ধারায় আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।” তিনি পরিকল্পিত উন্নয়ন ও মানসম্পন্ন কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট