1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য ভোলায় ২০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা

কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত, ভ্যাকসিন সংকটে চরম দুর্ভোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই সপ্তাহে কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দেওয়ায় চিকিৎসা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল দুপুর পর্যন্ত অন্তত ১২ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রয়েছেন। এছাড়া আরও অনেক আহত ব্যক্তি নাম নিবন্ধন ছাড়াই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, গত দুই সপ্তাহে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের আক্রমণের ঘটনা বেড়ে গেছে, এতে আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, “কুকুরে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। তবে এখনো সরবরাহ পাওয়া যায়নি, এমনকি বাজারেও ভ্যাকসিন মিলছে না।”

স্থানীয় ওষুধ ব্যবসায়ী বিশ্বজিৎ সেন জানান, কোম্পানির সরবরাহ কম থাকায় বাজারে ভ্যাকসিনের সংকট তৈরি হয়েছে, ফলে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন সময়মতো গ্রহণ না করলে রোগটি প্রাণঘাতী হতে পারে। ইতোমধ্যে পটুয়াখালী জেলায় দীর্ঘদিন ধরে ভ্যাকসিন সংকট চলমান থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট