1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে একটি ভূমিদস্যু চক্র

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে এক অসহায় বিধবার উত্তোলন করা ঘর ভাংচুরের চেষ্ট চলাচ্ছে একটি চাদাবাজ ও
ভূমিদস্যু চক্র। অন্যদিকে ভূক্তভোগীদের উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে এ সন্ত্রাসী চক্র। এ বিষয়টি কেন্দ্র করে যেকোন মুহুর্তে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালী ২নং ওয়ার্ডে চরকালী মৌজায়
মৃত মনিরুল ইসলামের মেয়ে আয়েশা বেগম তার বাবা’র ওয়ারিশ সূত্রে ও মায়ের দেয়া দলিল সূত্রে মোট ৭১ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলেন। কিছুদিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু ও চিহ্নিত চাদাবাজ চক্রের মূল হোতা মৃত নজু মাঝির ছেলে বশার, মৃত বশিরের ছেলে সোহেল রানা, মৃত মোতাহারের ছেলে হেলাল, মৃত মোতাহারের ছেলে লোকমানসহ একটি সঙ্গবদ্ধ ভূমিদস্যু চক্রের। বিগত দিনে এ চক্রের লোকেরা আয়েশা বেগম ও তার পরিবারকে ওই জমি হতে সমূলে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে এবং পেশী শক্তি খাটিয়ে জমিটি যবর দখল করে নেয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা চালাচ্ছে। এ বিষয়টি সমাধানের জন্য বিধবা আয়েশা বেগম এলাকার গন্যমান্যদের দ্বারে দ্বারে একাধিক বার দৌড়-ঝাপ করলেও এ পর্যন্ত কোন প্রকার সুফল মেলেনি তার ভাগ্যে।

গত ২৭ এপ্রিল আয়েশা বেগম তার পরিবার নিয়ে থাকার জন্য ওই জমিতে একটি টিনের ঘর উত্তোলন করে। এরপর হতে উল্লেখিত ভূমিদস্যুরা ওই ঘরটি ভাংচুর করার জন্য দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে একাধিকবার ওই এলাকায় তান্ডব চালায়। এসময় আয়শা বেগম ও তার ছেলে সোহাগ বাধা প্রদান করলে সান্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে সন্ত্রাসীরা আয়েশা বেগমের উপর নানা ভাবে হুমকী ধামকী অব্যাহত রেখেছে।
সূত্র আরো জানাগেছে, এতেই খ্যান্ত হয়নি সন্ত্রাসীরা। তারা আয়েশা বেগমের পুরাতন বাড়ির একটি ঘরে তালা, কাঠ ও টিন দিয়ে আটকিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে।
এমতাবস্থায়, চরম অতঙ্কের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে অসহায় অয়েশা বেগম ও তার পরিবার।

এ বিষয়ে জরুরী ভিত্তিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, ভূক্তভোগী আয়েশা বেগম ও ওই এলাকার সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্তরা তাদের অভিযোগ অস্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট