1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টা পরও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি, নৌ-পুলিশে হস্তান্তর ফরিদপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা জব্দ কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’। দেশের সামুদ্রিক ও নদীভিত্তিক মৎস্য সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। তিনি বলেন, জাটকা সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মশিউর রহমান, নৌ-পুলিশ ইলিশা থানার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, কোস্ট গার্ডের প্রতিনিধি লেফটেন্যান্ট শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা জাটকা নিধন বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাটকা সংরক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। এর ফলে একদিকে দেশের রপ্তানি আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে জেলেদের জীবিকা হবে আরও স্থিতিশীল।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভা, মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট