1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে বেহুন্দী জালসহ ফিশিং ট্রলার জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদীতে অভিযান চালিয়ে একটি আর্টিসানাল ফিশিং ট্রলার ও অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় দুইটার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর গোপন সংবাদের ভিত্তিতে সুগন্ধা মার্কেটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলার থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি বেহুন্দী জাল জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, জব্দ করা ট্রলার ও অবৈধ জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট