1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

মানবিক সাংবাদিকতায় অবদান রাখায় আরিফুল ইসলাম রিয়াজকে সম্মাননা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এনটিভি (NTV) অনলাইন-এর ভোলা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজকে সম্মাননা স্মারক প্রদান করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা।

রবিবার (সকাল ১১টা) ভোলা সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার সদস্যরা তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

সংগঠন সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম রিয়াজ দীর্ঘদিন ধরে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা তুলে ধরে সংবাদ প্রকাশ করে আসছেন। তার এসব মানবিক প্রতিবেদনের মাধ্যমে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ হওয়ায় অনেক অসহায় মানুষ সহায়তা পাচ্ছেন।

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাকসুদ রহমানের নির্দেশনায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমেনা খানম, প্রচার সম্পাদক মোঃ নুরুদ্দিন, কার্যনির্বাহী সদস্য বর্ষা ও সদস্য মোঃ রহিমসহ অন্যান্যরা।

এ সময় আমেনা খানম বলেন, মানবিক সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ আমাদের বিভিন্ন সংবাদ দিয়ে সহযোগিতা করে থাকেন। তার প্রকাশিত সংবাদ দেখে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা চাই, ভবিষ্যতেও তিনি এভাবে মানবিক সাংবাদিকতা চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, তার মতো দায়িত্বশীল সাংবাদিকদের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব, যা আমাদের মানবিক কাজকে আরও গতিশীল করে।

উল্লেখ্য, আরিফুল ইসলাম রিয়াজ ভোলা জেলায় মানবিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট