1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

পটুয়াখালীতে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, শেষকৃত্য আজ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া দ্বিতীয় দিনের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে শুক্রবার সকাল থেকে শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এতে ভিক্ষু সংঘের পিণ্ডদান, দেশবরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুণ পাঠ, রথ পরিক্রমা এবং ঐতিহ্যবাহী আলং নৃত্য পরিবেশিত হয়।এর আগে প্রথম দিনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তির কুঠির দানকারীদের কাছে হস্তান্তর, ধর্মীয় সংগীত পরিবেশন, পিণ্ডদান এবং আলং নৃত্য।
এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ অংশ নিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও ব্যতিক্রমী এই ধর্মীয় আয়োজন প্রত্যক্ষ করতে ভিড় করছেন। অনুষ্ঠানস্থল ঘিরে বসেছে অস্থায়ী দোকানপাট, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে উল্লেখ্য, বরিশাল বিভাগের সংঘরাজ ও তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ৮৭ বছর বয়সে পরলোকগমন করেন। তিনি দীর্ঘ ৬৬ বছর বর্ষাবাস জীবন অতিবাহিত করেন। মৃত্যুর পর ধর্মীয় নিয়ম অনুসারে তাঁর মরদেহ ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় বিহারে সংরক্ষণ করা হয়। আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট