1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায়

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মটোফি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় শাহে আলমের স্ত্রী রেবু ওরফে বেবু বেগম, তার ছেলে মনির ও নয়নসহ কয়েকজন মিলে বিরোধপূর্ণ জমিতে থাকা সুপারি ও কলাগাছ কেটে নিয়ে যান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকটি সুপারি গাছ উপড়ে ফেলা হয়েছে এবং কলাগাছ কেটে নষ্ট করা হয়েছে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম অভিযোগ করেন, প্রায় দেড়শ বছর ধরে তাদের পূর্বপুরুষ মাজেদ আলী ওরফে নাজ্জা আলী ওই জমির মালিক ছিলেন। বর্তমানে ওয়ারিশ সূত্রে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রায় ১৪ শতাংশ জমি ভোগদখলে রেখেছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোলা সদর আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা (নম্বর–১০১) দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।

তিনি আরও বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আনোয়ারা বেগম ও বেবু বেগম পরস্পরের আত্মীয়। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়দের দাবি, আনোয়ারা বেগমের পরিবারই দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে রেখে গাছ লাগিয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. ফোরকান বলেন, “আগে জমিটিতে চাষাবাদ হতো। প্রায় ১৬ বছর আগে এখানে গাছ লাগানো হয়। তবে এভাবে গাছ কেটে ফেলা ঠিক হয়নি।”

অভিযুক্ত বেবু বেগম সাংবাদিকদের কাছে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি দাবি করেন, জমিটি তার মালিকানাধীন এবং তিনি নিজের গাছই কেটেছেন। একই সঙ্গে আদালতে মামলা চলমান থাকার বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট