1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলার একটি বারান্দায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল স্টেশনের কর্মকর্তা আবু জার কিভারী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের পেছনের বারান্দায় থাকা ফোম ও বালিশে আগুন লাগে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের অর্থ ও ভাণ্ডার বিভাগের সহকারী পরিচালক আব্দুল মুনিম সাদ বলেন, আগুন লাগার পরপরই রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা ছোটাছুটি শুরু করলে হুড়োহুড়িতে কয়েকজন রোগী ও স্বজন আহত হন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত দুই আনসার সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো রোগীর মৃত্যু হয়নি। ভর্তি থাকা রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট