1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

দেশব্যাপী নদী-খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে গলাচিপা খাল ও এর শাখা খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময় থেকেই বর্তমান সরকার উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করেছে। তিনি দাবি করেন, তারেক রহমান-এর নেতৃত্বে সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। পাশাপাশি জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর স্বপ্ন বাস্তবায়নে কৃষিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে গলাচিপা উপজেলার ১২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া, যুবদল নেতা হাজী মো. শিপলু খান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. আলতাফ হোসেন খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে খালের দুই পাড়ের কৃষক-শ্রমিক, স্থানীয় সুধীজন এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট