1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে লালু শাহ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৭ মার্চ) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত সপ্তাহে এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত পলাতক ছিলেন।

পটুয়াখালীর বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই অভিযুক্ত লালু শাহ আত্মগোপনে চলে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অতি দ্রুত তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের এলাকায় গত সোমবার (২ মার্চ) পর্যন্ত টানা এক সপ্তাহ ধরে ওই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয়। অভিযুক্ত লালু শাহ প্রতিবেশী হওয়ার সুবাদে বিভিন্ন সময় চকলেট ও ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যেতেন এবং একাধিকবার যৌন নির্যাতন চালান।

শেষ ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার বিষয়টি টের পায়। স্থানীয়রা প্রথমে অভিযুক্তকে আটকালেও পরে তিনি পালিয়ে যান। গত সোমবার ভুক্তভোগী শিশুটিকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের নারী ও শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুর মা ও নানি জানান, অভিযুক্ত লালু শাহ তাদের আত্মীয় (চাচা) হলেও ঘটনা জানাজানি হওয়ার পর তিনি বিষয়টি মীমাংসার জন্য বিভিন্ন মহলে চাপ সৃষ্টি করছিলেন। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, লালু শাহ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি জামায়াতের সঙ্গে সম্পৃক্ত বলে পরিবারের ধারণা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার আল কাইয়ুম বলেন, “শিশুদের ক্ষেত্রে সবকিছু বলা সম্ভব না। তবে কিছু শারীরিক জটিলতা পাওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল।”

এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট