1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

তরমুজে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মোশাররফ হোসেনের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তরমুজ পরিবহনকে কেন্দ্র করে ঘাটে ঘাটে চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন অবৈধ আদায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

নির্বাচন-পরবর্তী সফরে বৃহস্পতিবার রাঙ্গাবালী উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এমপি মোশাররফ হোসেন। প্রথমে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে তরমুজ উৎপাদন করেন। কিন্তু কিছু স্থানে প্রতি পিস তরমুজে ১ থেকে ২ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকারি ইজারাকৃত ঘাট ছাড়া অন্য কোথাও তরমুজ নামাতে কোনো ধরনের অর্থ দেওয়া যাবে না বলে তিনি স্পষ্ট করেন। কেউ চাঁদা দাবি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

তিনি আরও বলেন, সরকারি তালিকাভুক্ত ঘাটে নির্ধারিত হারে অর্থ আদায় করা হলে তা নিয়মসঙ্গত। তবে যত্রতত্র ঘাট স্থাপন করে খাস আদায়ের নামে অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলেও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় এমপি মোশাররফ হোসেন জানান, চলতি মাসে সম্ভব না হলেও আগামী মাসে খাল খনন প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট