1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে ডিজিটাল ‘ক্লাউডফাই’ অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক ঋণ বিতরণ বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ভোলায় ‘অপহরণ ’: দিনভর চাঞ্চল্যের পর ঢাকার সদরঘাট থেকে শিশু উদ্ধার, মা পুলিশ হেফাজতে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

ভোলায় মায়ের কোল থেকে শিশু সন্তান অপহরণের অভিযোগে দিনভর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে ঢাকার সদরঘাট এলাকা থেকে এক নারীসহ শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় শিশুর মা সুমাইয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রব ও সুমাইয়া দম্পতির শিশু সন্তান অপহরণের অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরবর্তীতে তদন্তে জানা যায়, এক নারী শিশুটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক তাজীব ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিমন সড়কপথে ঢাকার সদরঘাট এলাকায় পৌঁছে দোয়েল পাখি-১০ লঞ্চ থেকে ওই নারীসহ শিশুটিকে উদ্ধার করেন।

ভোলা সদর থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে শিশুর মা সুমাইয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট