1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

দশমিনায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় গভীর রাতে এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি দল ঠাকুরের হাট এলাকায় নিতাই বাওয়ালীর বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।পরে ডাকাতরা ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ৫০ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।
ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা নিজেদের বাঁধন খুলে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট