1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ এই নোটিশ জারি করা হয়।

জানা যায়, সংসদ সদস্য প্রার্থী মো. নুরুল হকের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মো. আবু নাঈম গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের কাজির স্ট্যান্ড ও গাজির স্ট্যান্ড এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থী মো. নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং উপস্থিত নেতা-কর্মীদের গালিগালাজ ও হুমকি প্রদান করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জানুয়ারি ২০২৬ গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে বানোয়াট, মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করা হয়, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬(ক) ও ১৫(ক) ধারার পরিপন্থী। এছাড়া নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।
এ প্রেক্ষিতে সংসদ সদস্য প্রার্থী মো. হাসান মামুনকে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে পটুয়াখালী সদর সিনিয়র সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা যথাযথ প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দ্রুত জারি করে তার প্রতিবেদন দাখিলের জন্য দশমিনা থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সাব্বির মো. খালিদ এ নোটিশে স্বাক্ষর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট