1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বেড–মাদা পদ্ধতিতে লবণ সহিষ্ণু সবজি চাষে সাড়া, বদলাচ্ছে নারীদের আয় ও আঙিনার চিত্র অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে

ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলায় আলোচনা সভা, র‍্যালি, রচনা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ পালন করা হয়েছে।
‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরপাতা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) কর্মসূচির আওতায় এ আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামিম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উপপরিচালক ডা. অরুণ কুমার সিংহ।
চরপাতা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন জিজেইউএসের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ, কর্মক্ষম ও মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও ভোগ—প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক বই ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়। পরে নিরাপদ খাদ্য দিবসের ব্যানার ও ফেস্টুন হাতে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট