1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টা পরও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি, নৌ-পুলিশে হস্তান্তর ফরিদপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা জব্দ কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ধনিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন ও ল্যাপটপ প্রদান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় গ্রামীণ এলাকায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোলার ধনিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে ‘কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ’ গঠন বিষয়ে মতবিনিময় সভা ও ল্যাপটপ প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এবং বিকেল ৩টায় ভেলুমিয়া ইউনিয়নের জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় “Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh” কর্মসূচির আওতায় সভাগুলোর আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও গণসাক্ষরতা অভিযান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। ধনিয়া ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং ভেলুমিয়া ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি মো. শাহে আলম।
এসময় বক্তব্য রাখেন জিজেইউএস-এর উপ পরিচালক এডভোকেট গোপাল চন্দ্র শিল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন এবং প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল জবিউল্লাহ। সভাটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর অফিসার মো. কামরুজ্জামান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়নে কমিউনিটির সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, শিক্ষা সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
সভায় ইউনিয়ন ওয়াচ গ্রুপের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় গৃহীত আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে ধনিয়া ইউনিয়নে ২১ সদস্যবিশিষ্ট কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন করা হয়। পাশাপাশি ৪৩ নম্বর তুলাতলি খন্দকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি ডেল ব্র্যান্ডের আধুনিক ল্যাপটপ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট