1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বড়লেখা ছাত্রশিবিরের বিক্ষোভ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।

সমাবেশে বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমাদ, উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের নির্বাচন—যারা আগামীর বাংলাদেশ গড়বে। এই নির্বাচন বানচাল করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যদি কোনো মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত শাকসু নির্বাচন দিতে হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এ শুধু এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট