1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

তজুমদ্দিনে পাউবো’র জিও ব্যাগের কাজ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নাধীন জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার চাচড়া ইউনিয়নের মঙ্গল সিকদার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন— মো. রিয়াজ উদ্দিন (৪০), মো. সালাউদ্দিন (৫০) ও মো. মিলন পাটওয়ারী (৪৫)।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, চাচড়া ইউনিয়নে পাউবো’র জিও ব্যাগের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিশা। প্রতিষ্ঠানটি কাজ বাস্তবায়নের জন্য লিখিত চুক্তি করে লালমোহন উপজেলার ধলীগৌরনগর এলাকার বেলাল উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে। পরবর্তীতে ২০২৫ সালে বেলাল উদ্দিন চাচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিনকে কাজ বাস্তবায়নের দায়িত্ব দেন।
বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে পুনরায় কাজ শুরু হয়। কাজ শুরুর পর জিও ব্যাগে বালু ভরার কাজের ভাগ চেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের সঙ্গে সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিনের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে বুধবার রাতে মঙ্গল সিকদার বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মিলন পাটওয়ারী বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে জানান, জিও ব্যাগের কাজ এককভাবে বাস্তবায়ন করায় তিনি কাজের ভাগ দাবি করেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে নুরুদ্দিনের সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে চাচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন দাবি করেন, মঙ্গল সিকদার এলাকার ফেরদাউস নামের এক ব্যক্তির সঙ্গে ইব্রাহিম হাওলাদারের লোকজনের মারামারির ঘটনায় তাকে জড়ানো হয়েছে। এ ঘটনার জেরে তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে তার ভাই রিয়াজ উদ্দিন ও চাচাতো ভাই সালাউদ্দিনসহ কয়েকজন আহত হন।

এ বিষয়ে চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, মারামারির ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট