1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার গলাচিপায় বাকপ্রতিবন্ধীকে মারধর, পা ভেঙে হাসপাতালে ভর্তি বাউফলে ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭, এমপিও সুবিধা নিয়ে প্রশ্ন পটুয়াখালী শহরে ৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালী-১ আসনে এ বি এম রুহুল আমিন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খানের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম মিন্টু, মাসুদ আল মামুন, দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলীয় নেতারা।

এ বি এম রুহুল আমিন হাওলাদার একজন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির কো-চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে তাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামের একটি রাজনৈতিক জোটে সক্রিয় ভূমিকা পালন করছেন।

এ বিষয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “আমি পটুয়াখালী-১ আসন থেকেই নির্বাচন করব। সে লক্ষ্যে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, এ বি এম রুহুল আমিন হাওলাদার সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট