1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী-১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী গৌতম চন্দ্র শীল মনোনয়নপত্র সংগ্রহ করবেন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে প্রগতিশীল রাজনৈতিক জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে গৌতম চন্দ্র শীল মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে পটুয়াখালীর কৃতি সন্তান ও জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনের যোদ্ধা গৌতম চন্দ্র শীলকে। তিনি শিগগিরই মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

গৌতম চন্দ্র শীল সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদসহ ৮টি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকার সম্মানিত ভোটারদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

উল্লেখ্য, বাম জোট ও বাংলাদেশ জাসদের সমন্বয়ে গঠিত হয়েছে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নির্বাচনী জোট “গণতান্ত্রিক যুক্তফ্রন্ট”। গৌতম চন্দ্র শীল কেন্দ্রীয় ছাত্র সংগঠন বিসিএল-এর সভাপতি এবং একজন তরুণ উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব।

তিনি পটুয়াখালী-১ আসনের সর্বস্তরের ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট