1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ভোলার চার আসনে জাকের পার্টির প্রার্থী ঘোষণা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাকের পার্টি। সম্প্রতি দলটির হাইকমান্ডের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মনোনয়নের তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ সংসদীয় আসনে জাকের পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এইচ এম মাসুম বিল্লাহ।
ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত ভোলা-১ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ভোলা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাব্বি হাসান মোল্লা।
এছাড়া লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ সংসদীয় আসনে জাকের পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তজুমদ্দিন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আহসানুল হক মমিন।
ভোলার সর্বদক্ষিণে অবস্থিত চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন চরফ্যাশন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও কুয়েতপ্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন জুয়েল মুন্সী।
জাকের পার্টির নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট