1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আলতাফ হোসেন চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়কারী বায়জিদ আহমেদ পান্না মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের নেতা মোস্তাফিজুর রহমান রুমী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন, অ্যাডভোকেট আনিস, যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী একজন পরীক্ষিত, সৎ ও অভিজ্ঞ নেতা। তার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট