1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রীর ধর্ষণ মামলা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক সুয়ান আল তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সংগঠনটির জেলা কমিটির সাবেক এক নেত্রী। গত ১৮ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

বরিশাল, ২১ ডিসেম্বর – মামলার আসামি সুয়ান আল তালুকদার (২৪) বরিশাল নগরের কাউনিয়া এলাকার মনসাবাড়ি এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি এবং তদন্ত চলছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আসামির সঙ্গে তার পরিচয় হয় এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি তাকে একাধিকবার ধর্ষণ করেন। গত ১১ অক্টোবর নগরের সদর রোডের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর গোপনে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করা হয়।

বিয়ের জন্য চাপ দেওয়ায় আসামি টালবাহানা শুরু করেন। গত ১৭ ডিসেম্বর বিয়ের কথা বলে বাদীকে নবগ্রাম রোডে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন, যা মুখে লেগে রক্তাক্ত জখম হয়।

অভিযুক্ত সুয়ান বরিশালের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, তবে জামিনে মুক্তি পান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি ফেসবুকে লিখিত বক্তব্যে অভিযোগগুলোকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট