1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার সকালে উপজেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশ নেন ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, দশমিনা উপজেলা শাখার সভাপতি লিয়ার হোসেন হাওলাদার, সহসভাপতি রফিক মহল্লাদার, সাধারণ সম্পাদক মিলন মিয়া, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি ইমরান শাহিন, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে জুলাই আন্দোলনের একজন নেতাকে গুলি করে হত্যা করা দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি। তারা অভিযোগ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে।

বক্তারা ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সমাবেশে নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট