1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার একটি গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকে পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

 

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার পাশে এক জোড়া জুতা পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। জুতা দেখে সন্দেহ হলে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। একপর্যায়ে ধানখেতের পাশে একটি ডোবায় কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

নিহত কিশোরীর বাবা জানান, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে স্কুল ছুটির সময়ও মেয়ে বাড়িতে ফেরেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে মেয়ের জুতা দেখতে পেয়ে আশপাশে খুঁজতে গিয়ে ডোবার মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

 

তিনি আরও অভিযোগ করেন, মেয়ের পরনের কাপড়চোপড় এলোমেলো অবস্থায় ছিল। তাঁর দাবি, ধর্ষণের পর মেয়েকে হত্যা করা হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিহত কিশোরী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।

 

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট