1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা

ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তর, ভোলার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
সভায় আগামী ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী আয়োজন সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা, খামারিদের উদ্বুদ্ধকরণ এবং গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন।
এ ছাড়া সরকারি শিশু পরিবারে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, দেশের পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তি সম্পর্কে সাধারণ খামারিদের আরও সচেতন করে তুলতে হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান সভার তথ্য নিশ্চিত করেছেন।
সভায় জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় খামারি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট