1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক: ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদানের দায়ে দিপংকর শীল নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

আটক দিপংকর শীল (৪৫) উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের উমেশ শীলের ছেলে। নিজেকে ‘পল্লী চিকিৎসক’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ। এ সময় চিকিৎসা প্রদানরত অবস্থায় দিপংকর শীলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ এবং গলাচিপা থানা পুলিশের সদস্যরা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দিপংকর শীলের কোনো বৈধ চিকিৎসা সনদ নেই। তিনি রোগীদের এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ জানান, দিপংকর শীল পূর্বেও একই অপরাধে দণ্ডিত হয়েছিলেন। পুনরায় একই অপরাধ করায় তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড উভয় দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট