1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পিতা জসিম হাওলাদার জানান, গত রাতে সাকিব পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় রওনা হয়। তখন মায়ের সঙ্গে ফোনে কথা বলে জানায় যে যাত্রীদের অবস্থা ভালো নয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি মনে করেন, পরিকল্পিতভাবে ছেলেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এটি পরিকল্পিত হত্যা, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল—তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট