1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘রাজাকার’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, ভোলায় জামায়াতের সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল শেষে ফেরার পথে ভোলায় জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। হামলার সময় ‘রাজাকার’ স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও দাবি দলটির।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ভোলা সদর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা আমির মাওলানা কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীরা দুই দফা অতর্কিত হামলা চালিয়ে জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মীকে আহত করেছে। এ ছাড়া জামায়াত-সমর্থিত ৪ থেকে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর দাবি, বিএনপি বিজয় দিবসের মিছিল পছন্দ না করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

মাওলানা কামাল হোসেন আরও অভিযোগ করেন, মিছিল থেকে ফেরার সময় জামায়াত নেতা-কর্মীদের লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

এর আগে সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকায় জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামায়াত-সমর্থিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।

ঘটনার সময় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে বিএনপি কর্মীদের বাধার মুখে পড়েন অন্তত পাঁচজন সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা বাজার এলাকায় অবস্থান নেন।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট