1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হল পটুয়াখালী, ধারাবাহিক সাফল্যে বিভাগেও অগ্রণী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নভেম্বর ২০২৫ মাসের অগ্রগতির র্যাংকিংয়ে ৬৪ জেলার মধ্যে পটুয়াখালী জেলা প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জন জেলার ধারাবাহিক উন্নতির আরেকটি সাক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, পটুয়াখালী জেলা জন্ম-মৃত্যু নিবন্ধনে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি করে আসছে। বিশেষ করে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসের গড় অগ্রগতিতে জেলাটি সারাদেশে ৩য় এবং বরিশাল বিভাগে ১ম স্থান অধিকার করেছে। অধিকাংশ মাসেই পটুয়াখালী দেশের সেরা দশ জেলার (টপ টেন) মধ্যে স্থান করে নিয়েছে। এর মধ্যে একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনের নজিরও রয়েছে যা জেলার দক্ষতার প্রমাণ।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুয়েল রানা এ বিষয়ে বলেন, “জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগ ও প্রতিষ্ঠানের সমন্বিত টিমওয়ার্কের ফলেই এ সাফল্য এসেছে। স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও সমন্বয় এই অর্জনের পেছনে কাজ করেছে।”

তিনি আরও জানান, “পটুয়াখালী জেলা যে মানদণ্ড বজায় রেখেছে তা দেশের অন্যান্য জেলার জন্য অনুকরণীয়। জন্ম-মৃত্যু নিবন্ধন কেবল পরিসংখ্যান সংগ্রহ নয়, বরং জনস্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও পটুয়াখালী জেলা এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করছে। জেলার সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আরও উন্নতি আনার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, নির্ভুল ও সময়ানুবর্তী জন্ম-মৃত্যু নিবন্ধন দেশের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট