1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

বিশেষ অলিম্পিকে স্বর্ণজয়ী ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ–ইস্ট এশিয়ান ফুটবল প্রতিযোগিতা ২০২৪-এ স্বর্ণপদক জয়ী ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুল।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে স্কুলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।

স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীরা হল—পুরুষ দল থেকে রায়হান ও বিপ্লব এবং নারী দল থেকে তানজুম। তারা তিনজনই বাংলাদেশ স্পেশাল জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুলের শিক্ষার্থী। তিনজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
তার মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রী তানজুম টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ভোলার গৌরবে নতুন মাত্রা যোগ করেছে।

অভিভাবকরা জানান, সন্তানদের এ সাফল্য তাদের জন্য গর্বের। তারা বলেন, “প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ—আমাদের সন্তানরা সেটাই প্রমাণ করেছে।”

শিক্ষকরাও মনে করছেন, এই অর্জন জেলা ও দেশের জন্য বড় সম্মান বয়ে এনেছে।
স্কুলের পরিচালক মো. ইসমাইল বলেন, “এর আগে বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে আমাদের ছয় শিক্ষার্থী স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছিল। আবারও শিক্ষার্থীরা সাফল্য এনে দিয়েছে—এটা আমাদের জন্য আনন্দ ও গর্বের।”

স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ শওকাত হোসেন বলেন, “এ সাফল্য প্রমাণ করে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; তারা দেশের মূল্যবান সম্পদ। তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের সবার।”

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও সহপাঠীরা বিজয়ীদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১০ থেকে ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ–ইস্ট এশিয়ান ফুটবল প্রতিযোগিতায় এশিয়ার ছয়টি দল অংশ নেয়। নারী ও পুরুষ—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। দল দুটির তিনজন ফুটবলারের বাড়ি ভোলায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট