1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দৌলতখানে চরের জমি ফেরতের দাবিতে কৃষকদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চরে ভূমিদস্যু ও লাঠিয়ালদের দখল-দৌরাত্ম্যের প্রতিবাদে এবং প্রকৃত মালিকদের জমি ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে নেয়ামতপুর এলাকার কয়েক শত কৃষক, জমির মালিক ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, চরের কৃষি জমি দখল করতে একটি লাঠিয়াল চক্র দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে। তারা নিরীহ কৃষকদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন নির্যাতন চালাচ্ছে। এমনকি ধান কাটার মৌসুমে কৃষকেরা ফসল ঘরে তুলতে পারছেন না দস্যুদের ভয়ে।

চরের বাসিন্দাদের দাবি, ভূমিদস্যুদের অত্যাচারে তারা প্রতিনিয়ত আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের কাছে তারা দাবি জানান—চরকে দস্যুমুক্ত করে প্রকৃত মালিকদের দখলকৃত জমি ফিরিয়ে দিতে হবে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৬৫ সালে নেয়ামতপুর চরটি প্রথম জেগে ওঠে। পরবর্তীতে ১৯৯৬ সালে তা নদীগর্ভে বিলীন হলেও ২০০২ সালে পুনরায় ভেসে উঠলে সেখানে বসতি গড়ে ওঠে। বর্তমানে নেয়ামতপুর, পূর্ব নেয়ামতপুর, সাহাপুর ও পশ্চিম নেয়ামতপুরসহ পাঁচটি মৌজায় প্রায় পাঁচ হাজার একর জমি রয়েছে। এসব জমিতে বহু বছর ধরে প্রকৃত মালিকরা চাষাবাদ করছিলেন।

অভিযোগ রয়েছে, সম্প্রতি দৌলতখানের একটি প্রভাবশালী গোষ্ঠী ওই জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে কৃষকদের উৎখাতের চেষ্টা চালাচ্ছে। কৃষকরা জানিয়েছেন, তাদের ফসল লুট করে নেওয়া হচ্ছে, গৃহপালিত পশু চুরি হচ্ছে, আর এসব ঘটনার পরও প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা কারও জমি দখল করতে চাই না, শুধু আমাদের পৈতৃক জমি ফিরে পেতে চাই। ভূমিদস্যুদের দমন করে চরে শান্তি ফিরিয়ে আনুক প্রশাসন।”

চরবাসীর দাবি, ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন, যাতে প্রকৃত মালিকরা তাদের জমিতে নিরাপদে চাষাবাদ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট