1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুলশান লেকপাড়ে বাউফলের ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার: ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান লেকপাড় থেকে পটুয়াখালীর বাউফলের এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সৌরভ হোসেন (২৮)। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে গুলশান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটার দিকে গুলশানের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা সৌরভের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় সৌরভ পালানোর চেষ্টা করলেও প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন বলেন, “সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। রাত সাড়ে সাতটার দিকে রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে তিনি গুলশান লেকে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন।”

রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা—এই প্রশ্নে কাওসার বলেন, “রাজনীতিতে বিরোধ থাকেই, তবে সম্প্রতি এক বাড়িওয়ালার মেয়েকে কেন্দ্র করে কিছু কথা-কাটাকাটি হয়েছিল। আসল কারণ জানতে হলে পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

নিহতের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, “আমরা থানায় এসেছি, হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত হত্যাকারীদের শনাক্ত করবে বলে আশা করছি।”

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট