1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

 ভোলার উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান গোলাম নবী আলমগীরের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

ভোলা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে ভোলার বঞ্চনা দূর করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার ভোলা প্রেসক্লাবে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, “ভোলার স্বার্থই আমাদের সবার আগে। দলীয় রাজনীতির বাইরে গিয়েও ভোলা-বরিশাল ব্রিজ, নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়নসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আন্দালিব রহমান পার্থসহ ভোলার সবাইকে আহ্বান জানাই—ভোলাকে বঞ্চনার শৃঙ্খল থেকে মুক্ত করতে একসঙ্গে কাজ করি।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে চলমান ভোলার উন্নয়নের ৬ দফা দাবিসহ জেলাকে একটি আধুনিক, শিল্পনগরী ও নিরাপদ জেলায় রূপান্তরিত করা হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মুক্ত গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের পেশাগত কাজে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”

ভোলা প্রেসক্লাব আহ্বায়ক ড. আমিনুল ইসলাম বাছেতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ বারী, কালবেলার ওমর ফারুক, আমার দেশের ইউনুস শরীফ, এনটিভির আফজাল হোসেন, সময় টিভির নাছির উদ্দীন লিটন, বাসসের আল আমিন শাহরিয়ার, প্রথম আলোর নেয়ামত উল্ল্যাহ, আজকের পত্রিকার শিমুল চৌধুরী, খোলা কাগজের শহীদ তালুকদার, একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু, ক্যাব সভাপতি মো. সোলায়মান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী তালহা তালুকদার বাধন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ূন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সালাহউদ্দিন হাওলাদার, ইয়ারুল আলম লিটন, জাহানজেব আলম টিটব, মাজাহারুল ইসলাম, এডভোকেট মো. ইউসুফ, পিপি এডভোকেট জাবেদ ইকবাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ভোলা-১ আসনে বিএনপি থেকে গোলাম নবী আলমগীর এবং বিজেপি থেকে আন্দালিব রহমান পার্থ প্রার্থী হয়েছেন। দুই প্রার্থীর এই সৌহার্দ্যপূর্ণ অবস্থান ভোলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট