1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পটুয়াখালীতে শুরু হলো ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়” – এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫। জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে ডিসি স্কয়ার মাঠে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা তাদের হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং বিসিকের সরকারি মহাব্যবস্থাপক মো. আলমগীর শিকদার।

মেলায় প্রায় ১০০টি স্টলে পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, পাটজাত পণ্য, মৃৎশিল্পের সামগ্রীসহ নানা ধরনের দেশি-বিদেশি মানের হস্ত ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। উদ্বোধনের প্রথম দিন থেকেই প্রতিটি স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনে নিচ্ছেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার, উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট