1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ডিবুয়াপুরে কৃষি সমবায়ের উদ্যোগে বিনামূল্যে সবজি বীজ বিতরণ ও প্রশিক্ষণ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

“বাড়ির আঙিনায় সবজি চাষ, পুষ্টি পাব বারো মাস” — এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর ডিবুয়াপুরে অনুষ্ঠিত হয়েছে কৃষক প্রশিক্ষণ ও শীতকালীন সবজি বীজ বিতরণ কর্মসূচি। ডিবুয়াপুর কৃষি ও কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতির আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানে শতাধিক কৃষক পরিবারকে বিনামূল্যে সবজি বীজ দেওয়া হয়।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিবুয়াপুর জাগরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমবায় সমিতির সভাপতি বশির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এখলাছুর রহমান, জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মোঃ জগলুল হায়দার, উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুছ ছালাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিমা আক্তার এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান জলিল

অনুষ্ঠানে সমবায় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, আধুনিক কৃষি উৎপাদন পদ্ধতি, কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ, মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, এবং পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রধান অতিথি সুস্মিতা গোলদার বলেন, “সমিতির ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সঠিকভাবে পরিচালিত হলে কোনো সমিতি ব্যর্থ হয় না, বরং উন্নত হয়।” তিনি আরও জানান, উন্নত কৃষিপণ্য উৎপাদনে যারা এগিয়ে আসবেন, জেলা সমবায় ও কৃষি অফিস তাদের সার্বিক সহযোগিতা করবে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা শতাধিক কৃষক পরিবারের মধ্যে উন্নত জাতের লালশাক, পালংশাক, সিমসহ বিভিন্ন সবজির বীজ বিনামূল্যে বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট